সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি : সীমান্তে গুলি করে হত্যাকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর দুপুরে তাদের মধ্যে এই সৌজন্য  সাক্ষাত হয়। এসময় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর, সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডার এবং অন্যান্য বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেখানে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি এলাকায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গুলি করে হত্যা করায় বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। তবে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশী নাগরিক এর উপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্থ করেন। উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে শান্তিপূর্ণ পরিবেশে  সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ

আপডেট টাইম ০৪:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪