ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

আজম রেহমান,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘একতা এক্সপ্রেসের চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিন (৩০) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। সিরাজগঞ্জ ও দিনাজপুরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদরের ছিট চিলারং গ্রামের ফজলে হকের ছেলে মো. আকাশ (৩০), হরিহরপুর সুগারমিল এলাকার পাগলা মিয়ার ছেলে কুদরত আলী (৩২), রুহিয়া উপজেলার ঘনিবিষ্টপুর গ্রামের বন্দরপাড়া এলাকার মো. সুজন (২২) এবং একই উপজেলার হরিহরপুর হাজীপাড়ার সামসুল হকের ছেলে আবু সাঈদ (২৩)।
রেলওয়ে পুলিশ জানায়, ২৩ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে পপকর্ন বিক্রি করতে গেলে আল আমিনের সঙ্গে নারকেল বিক্রেতা আকাশের কথা–কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনাটি মীমাংসা হলেও আকাশ বিষয়টি মন থেকে সরাননি।
পরদিন ২৪ নভেম্বর রাতে আল আমিন তাঁর সহকর্মী মো. মাহাবুব, জানিফ উদ্দিন ও মাহামুদুলকে সঙ্গে নিয়ে দিনাজপুর থেকে পীরগঞ্জগামী একতা এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশন অতিক্রম করার পর আগের দ্বন্দ্বের জেরে চার আসামি তাঁকে টেনে নিয়ে যান ‘ঠ’ বগিতে।
রেলওয়ে পুলিশের তথ্যে জানা যায়, পীরগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগে আসামিরা ধারালো চাকু দিয়ে আল আমিনের গলায় আঘাত করেন। তাঁকে বাঁচাতে গেলে সঙ্গে থাকা আরেক ফেরিওয়ালা মিলন মিয়া (১৭) কেও ছুরিকাঘাত করা হয়। পরে অন্যান্য ফেরিওয়ালারা দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃ*ত ঘোষণা করেন এবং মিলনকে গু*রু*ত*র অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
২৫ নভেম্বর দুপুরে নি*হ*তে*র শ্বশুর আনোয়ার হোসেন দিনাজপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। এরপরই রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একাধিক দল মাঠে নামে।
তিনি জানান, রাত ১০টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর টোল প্লাজা থেকে মো. আকাশ ও কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা একটি নৈশ্যকোচে ঢাকা পালিয়ে যাচ্ছিলেন। একই সময়ে দিনাজপুরের বিরামপুর রেলগেট এলাকা থেকে মো. সুজন ও আবু সাঈদকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বলেন, মামলা দায়েরের পরপরই আমরা অভিযান শুরু করি। প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যেই চারজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

আপডেট টাইম ০২:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫