সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক হলেন শ্যামল দত্ত

অনলাইন  ডেস্ক: আবারও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত। ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটিতেও সভাপতি ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।সিনিয়র সহ-সভাপতি পদে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জী পেয়েছেন ৪০৪ ভোট।

সহ-সভাপতি পদে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজোয়ানুল হক রাজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আফসার পেয়েছেন ৩৫৯ ভোট।সাধারণ সম্পাদক পদে ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্যামল দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী যথাক্রমে ৫৪০ ও ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ নেওয়াজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট।

এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন। ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে ৩৪ জন। আর কোষাধ্যক্ষ ও সদস্য পদে ১১ জন স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত।অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এবার নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ১০২ জন। এর মধ্যে ৯৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের জন্য আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক হলেন শ্যামল দত্ত

আপডেট টাইম ০২:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩