সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

সংবাদকর্মী মামুনের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী, সন্ত্রাশীকে দল থেকে বহিষ্কার

আজম রেহমান, ঠাকুরগাঁও   :: ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালের সামনে তাৎক্ষনিক ১ ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করে দ্রুত ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের আহবান জানালে জেলা বিএনপি এক প্রেস বিজ্হপ্তির মাধ্যমে ঘটনায সম্পৃক্ত জবায়দুর রহমানকে দর থেক বহিষ্কারের ঘোষনা দিয়েছে।
২৫ ফেব্রুয়ারি  সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মামুনের ওপরে অতর্কিত হামলা চালান। তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে বর্বর শারীরিক নির্যাতন।
হামলার কারণ জানতে চাইলে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে (জুবাইদুর) নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। তিনি প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিতেন। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। প্রাণে বেঁচে ফিরেছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মুঠোফোনে হামলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর চৌধুরী বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম। সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি, পেটানো হয়েছে। তবে তার মাইর কম হয়েছে।
সাংবাদিক নেতারা বলছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, মামুন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দাগ রয়েছে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জেলা বিএনপির সাধারন সম্পাদক মীর্জা ফয়সল আমিন স্বাক্ষরিত এক প্রেসনোটে অভিযুক্ত জবায়দুর রহমানকে অব্যাহতি প্রদানের কথা জানােনা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

সংবাদকর্মী মামুনের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী, সন্ত্রাশীকে দল থেকে বহিষ্কার

আপডেট টাইম ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫