সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

পীরগঞ্জে র‌্যাব’র হাতে ডিসকভার বাইক সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আজম রেহমান,পীরগঞ্জ:: র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ দিনাজপুরের হাতে পীরগঞ্জের কুখ্যাত ৩ ফেন্সিডিল ব্যবসায়ী ৪৯৭ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত একটি ডিসকভার মোটর সাইকেল সহ আটক হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা সহ ২৬ মার্চ ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে। জানা যায় র‌্যাব-১৩, সিপিসি-দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী-ফকিরগঞ্জ রোডের দস্তমপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মাহাতু ও হিরালাল শর্মার ছেলে রতন শর্মা কে ৪৯৭ বোতল বিক্রয়নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, তাদের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল ও মাদক বিক্রির ৬,৯০০ টাকা সহ আটক করেন। পরে আটককৃত দের পীরগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক র‌্যাব’র সুবেদার মো: ইউনুস আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করেন। থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম জানান, আটক ৩ ব্যাক্তিকে পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য ২৬ মার্চ ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

পীরগঞ্জে র‌্যাব’র হাতে ডিসকভার বাইক সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫