সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি!

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে আগামী ১১ এপ্রিল। দেশটির অনেক তরুণ হয়তো এবারই প্রথম কোনো নির্বাচনে ভোটার হয়েছেন। কিন্তু উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ড. শ্যাম বাবু সুবুধির এটি ৩২তম নির্বাচন। শুধু ভোটার হিসেবেই নয়, প্রত্যেকটি নির্বাচনেই তিনি প্রার্থী হয়ে প্রতিবারই হেরেছেন।

ভারতভিত্তিক সংবাদ সংস্থা এএনআই বলছে, উড়িষ্যার ড. শ্যাম বাবু সুবুধি ১৯৬২ সাল থেকে লড়ছেন নির্বাচনী ময়দানে। মোট ৩২ বার নির্বাচন করে প্রতিবার হারলেও থেমে যাননি। আসন্ন লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি।

এএনআই এক টুইট বার্তায় জানানো হয়েছে, শ্যাম বাবুর বয়স এখন ৮৪। উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে আবারও মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯৬২ সাল থেকে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।

এএনআইকে ড. শ্যাম বাবু বলেন, ‘আমি ৩২ বার বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিবারই হেরেছি; কিন্তু তারপরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে। হারজিত পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে আমার এই লড়াই আমি চালিয়ে যাব।’

শ্যাম বাবুর নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট। তার ওই প্রতীকে লেখা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’। অনেকেই তার এমন সাহসী কাজের প্রশংসা করলেও শেষ পর্যন্ত পাশে থাকেন না। তাই তো নিজের কাজ নিজেকেই করতে হয়। নিজের নির্বাচনী প্রচার করতে একাই ঘরে ঘরে গিয়ে ভোট চান। প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট পর্ব। সাত দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। ফল প্রকাশ হবে ২৩ মে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি!

আপডেট টাইম ০৫:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯