সংবাদ শিরোনাম
পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা

প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁও ব্যুরো : “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি”, “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”— এই স্লোগানগুলোকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে উপজেলার আরাজি-আলমপুর গ্রামের সুবিধাবঞ্চিত খামারি ও সাধারণ মানুষের সেবায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী চলা এই আনুষ্ঠানিক ক্যাম্পে আগত খামারি ও পশু-পাখির মালিকদের মাঝে বিনামূল্যে গবাদিপশু (গরু-ছাগল) ও হাঁস-মুরগির প্রয়োজনীয় ওষুধ বিতরণ, শারীরিক চিকিৎসা, ভ্যাকসিন প্রদানসহ নানা জরুরি পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, “দুধ, ডিম ও মাংস উৎপাদনকারী এই প্রাণিসম্পদ বিভাগ রাষ্ট্রের অন্যতম প্রধান উৎপাদনশীল খাত। জনসাধারণের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ খাতের কোনো বিকল্প নেই।”
ডা. জাহাঙ্গীর আলম আরও উল্লেখ করেন, নতুন উদ্যোক্তা তৈরি ও এই খাতের উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে বিশাল বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এজন্য তিনি প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সদয় সুদৃষ্টি কামনা করেন।
ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্থানীয় খামারি ও সাধারণ পথচারীরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে গ্রামপর্যায়ে এ ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকেরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা

প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

আপডেট টাইম ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬