আজম রেহমান, সংবাদ সারাদিন ডেস্ক::জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নতুন প্রজন্মকে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


সংবাদ সারাদিন ডেস্ক : 








