আজম রেহমান,সংবাদ সারাদিন ডেস্ক:: এবারের শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ-৪২-বিজিবি’র চৌকশ সদস্যরা ২ টি দলে বিভক্ত হয়ে সীমান্ত রক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অধিনস্থ এলাকার ১৩ টি মন্ডবের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ১৭ অক্টেবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এসব পূজা মন্ডরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন ৪২ বিজিবি-দিনাজপুরের সীমান্তবর্তী দায়িত্বরতরা। দিহানগর বিওপি’র সুবেদার মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্য এবং হাবিলদার মো: শামসুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে দিন-রাত পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ফলে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিময় পরিবেশে সনাতনীরা তাদের এই পূজোৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
মন্ডবগুলোর ম্যধ্য দেওধা কানাড়ী পূজা মন্ডব, আগ্রা-গরিনাবাড়ী দক্ষিনপাড়া পূজা মন্ডব, আগ্রাগরিনাবাড়ী মন্ডব, আমতলী পূজা মন্ডব,বেলসুয়া পশ্চিমপাড়া পূজা মন্ডব, কিশমত সিন্দাবাদ দুগৃা মন্ডব, লেহেম্বা সরকারী প্রাইমারী পূজা মন্ডব, সিন্দাগড় মন্ডব, বেলসুয়া উত্তরপাড়া মন্ডব, নসিবগঞ্জ উত্তরপাড়া এবং দক্ষিনপাড়া পূজা মন্ডব, নসিবগঞ্জ সিন্দুর্না পুজা মন্ডব সহ মোট ১৩ টি মন্ডবের নিচ্ছিদ্র নিরাপত্তা রক্ষার দায়িত্ব সফল ভাবে পালন করেন বিজিবি’র চৌকশ সদস্যগন। তাদের সাথে আরো সহায়তের ভূমিকা পালন করেন ফকিরগঞ্জ বিওপি’র হাবিলদার আব্দুল রহমান, হাবিলদার মো: মনিরুজ্জামান, হাবিলদার মো; মোস্তফা ও হাবিলদার মো: রুহুল আমিন। সফলভাবে দায়িত্ব পালন করায় স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এবং উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী সরদার এক বার্তায় এই বাহিনীর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ সহ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সংবাদ সারাদিন ডেস্ক : 








