আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো:: রংপুর বিভাগীয় লাইভষ্টক পরিচালক ডা: মো: আব্দুল হাই সরকার বলেছেন, এক সময় আমাদের দেশে মানুষের গুটি বসন্ত রোগের প্রকোপ ছিল কিন্তু টিকা দেয়ার কারনে গুটি বসন্ত চিরতরে বিদায় নিয়েছে, তেমনি করে আজ প্রয়োজন পড়েছে “ আমাদের প্রানিসম্পদ বিস্তারে এবং রক্ষায় ব্যাপকভাবে টিকাদান কর্মসূচীর। টিকা দেয়া হলে আমাদের পশু-সম্পদ ভালো থাকবে এবং অর্থনৈতিক উন্নয়নে সাবলীলভাবে অবদান রাখতে সক্ষম হবে। আপনারা সঠিকভাবে টিকা দিলে আপনাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে, আপনাদের অর্থনীতি হবে উন্নত ভিত্তির উপর প্রতিষ্টিত। আর আপনারা গাফিলতি করলে আপনারা সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন সাথে জাতি ক্ষতিগ্রস্থ হবে। ৯ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ বিভাগ আযোজিত ৯ নং সেনগাঁও ইউপি’র দানাজপুর সীমান্তের ফ্রি-ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ডেপুটি চীফ এপিডেমেওলজি ডা: মো: রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা; মো: সাইদুর রহমান, ভেটেরিনারী সাার্জন ডা: মো: রমজান আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আনোযারুল ইসলাম, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা যথাক্রমে (সম্প্রসারন) মো: আহসান হাবীব, প্রানিস্বাস্থ্য কর্মকর্তা আজম রেহমান, কৃত্রিম প্রজনন কর্মকর্তা পয়গাম আলী (লোহাগাড়া পয়েন্ট) ও কৃত্রিম প্রজনন কর্মকর্তা (পীরগঞ্জ উপকেন্দ্র) মো: মোকারম হোসেন প্রমুখ। পরে উপস্থিত খামারী ও কৃষকদের মাঝে ফ্রি ওষুধ বিতরন শেষে একটি গরুকে অ্যান্থ্রাক্স ও একটি ছাগল কে পিপিআর টিকা প্রয়োগ করে ফ্রি ভ্যাকসিনেসন ক্যাম্পেইনের আনষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বিভাগীয় পরিচালক ডা: মো: আব্দুল হাই সরকার। পরে তিনি রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বিভাগীয় কার্যক্রমে অংশগ্রহনের উদ্দেশ্যে ক্যাম্পেইনস্থল ত্যাগ করেন।

সংবাদ সারাদিন ডেস্ক : 








