আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করন, চোরাচালান, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিয়মিত অভিযান ও জোরদার গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধারাবাহিকভাবে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত হতে ২৫৪ পিস ভারতীয় টার্পেন্টাডল ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।
৪২-বিজিবি’র ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ২৪ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা ও কারিগাঁও বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযানে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬,২০০/- (ছিয়াত্তর হাজার দুইশত) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”


সংবাদ সারাদিন ডেস্ক : 








