সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরন তৎপরতার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের ষ্পর্শকাতর এলাকাগুলোতে নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং তাৎক্ষণিক র্কাযকর পদক্ষেপের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

এরই ধারাবাহিকতায়, ২৭ অক্টোবর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তর্বতী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালয়িন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপি সদস্যরা। অভিযানের একর্পযায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রবের সিজার মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রবের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানরে সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফেটেনেন্ট র্কনেল এম এম জিল্লর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় র্সবোচ্চ পেশাদারিত্ব, কঠোর নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

আপডেট টাইম ০৪:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬