ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

র-এর নতুন প্রধান সামন্ত গোয়েল

 ডেস্ক ::
ভারতের দুই গোয়েন্দা সংস্থার প্রধান পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। আভ্যন্তরীণ গোয়েন্দা বিষয়ক বুরোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অরবিন্দ কুমারকে। আর বৈদেশিক গোয়েন্দা বিষয়ক সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সামন্ত গোয়েলকে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

র’-এর বর্তমান প্রধান অনীল ধর্মসেনার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সামন্ত গোয়েল। অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর কাশ্মির ডেস্কের দ্বিতীয় প্রধান অরবিন্দ কুমার দায়িত্ব বুঝে নেবেন বর্তমানে ক্ষমতায় থাকা রাজিব জৈনের কাছ থেকে। প্রধানমন্ত্রীর অফিসের একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ফাইলে স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর অফিসে। নতুন দায়িত্ব পাওয়া ওই দুই কর্মকর্তা আগামী ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন।

সামন্ত গোয়েল এবং অরবিন্দ কুমার দু’জনেই ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার। ১৯৯০ এর দশকে পাঞ্জাবে যখন উগ্রপন্থিদের প্রচ- বাড়বাড়ন্ত ছিল তখন তিনি তা মোকাবিলায় সহায়তা করেন। দুবাইয়ে ও লন্ডনে তাকে ইনচার্জ কনসুলার পদে দায়িত্ব দেয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। অন্যদিকে অরবিন্দ কুমার আসাম মেঘালয় ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বিহারে এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি প্রশাসনিক ও এজেন্সির বিভিন্ন শাখায় তদন্তের কাজ করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

র-এর নতুন প্রধান সামন্ত গোয়েল

আপডেট টাইম ০৭:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯