সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা

ষ্টাফ রিপোর্টার:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা।
২২ জুন পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, “নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তার আলোকসজ্জা বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জ পৌরবাসীর নাগরিক সুবিধা আরও এক ধাপ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা

আপডেট টাইম ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬