সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সন্ত্রাসে অর্থায়নে অভিযুক্ত মুসলিম বিউটি কুইন

ডেস্ক ৩০ জুন ২০১৯, রোববার :: সাবেক মুসলিম বিউটি কুইন ২১ বছর বয়সী আমানি নূরের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি ‘দ্য মার্সিফুল হ্যান্ডস’ নামে একটি গ্রুপকে অর্থ দিয়েছেন। এ অভিযোগে তাকে হাজির করা হয়েছিল বৃটেনের লিভারপুল ক্রাউন কোর্টে। তার সঙ্গে অভিযুক্ত করা হয়েছে ইস্ট ল্যাঙ্কাশায়ারের ভিক্টোরিয়া ওয়েবস্টারকে (২৮)। আমানি নূর বৃটেনের সাবেক ‘মিস টিন গ্রেট বৃটেন’ সেমি ফাইনালিস্ট। ২০১৮ সালের ২৩ মে তিনি সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ অস্বীকার করেছেন। আমানি নূর লিভারপুল মিডিয়া একাডেমির সাবেক ছাত্রী। অভিযোগে বলা হয়েছে তিনি দ্য মার্সিফুল হ্যান্ডস নামের সংগঠনকে ৪৫.৫১ ডলার অর্থ সহায়তা দিয়েছেন। অভিযোগে আরো বলা হয়েছে, এই অর্থ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার হতে পারে এমনটা জেনে অথবা যৌক্তিক কারণে তিনি ওই অর্থ দিয়েছেন।
অন্যদিকে ভিক্টোরিয়া ওয়েবস্টার তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের তিন দফা অভিযোগ স্বীকার করেছেন। বলেছেন, ওই অর্থ গতবছর মার্চ থেকে আগস্টের মধ্যে তিনি সরবরাহ করেছেন। আমানি নূরকে তিনি দ্য মার্সিফুল হ্যান্ডস নামের সংগঠনে অর্থ সহায়তা দেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন। ওয়েবস্টার স্বীকার করেছেন তিনি গত বছর ২২ এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সময়ে ওই গ্রুপটিকে ২২.৭৭ ডলার, ২৪শে মার্চ থেকে ১৪ই আগস্ট ৩৭.২৪ ডলার দিয়েছেন।
বৃটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আমানি নূরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। এ বিচার শেষ হতে দু’সপ্তাহ সময় লাগতে পারে। বিচারক অ্যানড্রু মেনারি কিউসি বলেছেন,এ মামলার বিচার তিনিই করতে পারেন। আর বিচার শুরু হতে পারে এ বছর ৪ঠা নভেম্বর। আমানি নূরের বিচার শেষ হওয়ার পর ওয়েবস্টারের বিচার করা হবে। দু’নারীই এখন শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সন্ত্রাসে অর্থায়নে অভিযুক্ত মুসলিম বিউটি কুইন

আপডেট টাইম ০১:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯