সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভারতে কমলো গ্যাসের দাম

১ জুলাই ২০১৯, সোমবার:: ভারতে কমেছে গ্যাসের দাম। আজ ১লা জুলাই থেকে তা কার্যকর হয়েছে। তরলীকৃত গ্যাসের ক্ষেত্রে দু’রকমের দাম কমানো হয়েছে। সেখানে সিলিন্ডারে করে এসব গ্যাস বিক্রি করা হয়। এক্ষেত্রে সরকার বছরে বাড়িপ্রতি ১৪.২ কিলোগ্রামের ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। এর বাইরে গ্যাস সিলিন্ডার কিনতে হলে বাজারমূল্যে কিনতে হয়।  তবে উভয় ক্ষেত্রেই দাম কমানো হয়েছে। অনলাইন এনডিটিভি বলছে, দিল্লি ও মুম্বইতে নন-সাবসিডির ক্ষেত্রে প্রতিটি সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় ১০০ রুপি। অন্যদিকে ভর্তুকি দেয়া হয় এমন সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় তিন রুপি।
বলা হয়েছে, এলপিজি হিসেবে পরিচিত রান্নার এই গ্যাস পরিবর্তিত দামে আজ থেকেই বাজারে বিক্রি হওয়ার কথা। ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের ডাটায় বলা হয়েছে, ভর্তুকির অধীনে নেই এমন ১৪.২ কিলোগ্রামের প্রতিটি সিলিন্ডারের দাম দিল্লিতে কমানো হয়েছে ১০০.৫ রুপি। আর মুম্বইতে কমানো হয়েছে ১০১ রুপি। রাষ্ট্র পরিচালিত ইন্ডিয়ান ওয়েল ‘ইন্দানি’ ব্রান্ড নামে এলপিজি গ্যাস সরবরাহ করে। বলা হয়েছে, যেসব সিলিন্ডার ভর্তুকির আওতায় তার দাম দিল্লিতে কমানো হয়েছে ৩.০২ রুপি। আর মুম্বইতে কমানো হয়েছে ৩.০৫ রুপি। ভর্তুকি দেয়া হয় না এমন এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতিটির আজ থেকে পরিবর্তিত দাম দিল্লিতে ৬৩৭ রুপি, কলকাতায় ৬৬২.৫ রুপি, মুম্বইতে ৬০৮.৫ রুপি এবং চেন্নাইতে ৬৫২.৫ রুপি। অন্যদিকে ভর্তুকি দেয়া হয় যেসব এলপিজিতে তার প্রতি সিলিন্ডারের দাম দিল্লিতে ৪৯৪.৩৫ রুপি, কলকাতায় ৪৯৭.৪৭ রুপি, মুম্বইয়ে ৪৯২.০৪ রুপি ও চেন্নাইতে ৪৮২.২৩ রুপি।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে কমলো গ্যাসের দাম

আপডেট টাইম ০৫:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯