ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার::  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ২৭শে আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম আব্দুর রহমান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য প্রমুখ। চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৭ হাজার ১১৮টি। এর মধ্যে ক-ইউনিটে ১ হাজার ৭৯৫টি, খ-ইউনিটে ২ হাজার ৩৭৮টি, গ-ইউনিটে ১ হাজার ২৫০টি, ঘ-ইউনিটে ১ হাজার ৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের গঈছ এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার্থীরা গঈছ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পাবে। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০শে সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১শে সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ই সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭শে সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ই সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮শে সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ বছর রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮শে আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩রা সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০শে আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ভর্তির বিস্তারিত তথ্য ওয়েব সাইট (যঃঃঢ়:// ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ) এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু

আপডেট টাইম ০৭:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯