সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কেড়ে নেয়া হতে পারে জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি: মাহাথির

ডেস্ক | ১৮ আগস্ট ২০১৯, রোববার:: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল হতে পারে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিপাকে পরেন জাকির নায়েক। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়া পুলিশ। মাহাথির বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে জাকির নায়েকের বিতর্কিত মন্তব্যের বিষয়টি প্রমাণিত হলে তার মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল জরুরি হয়ে পড়বে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম মালয়ডেইলি।

তার ওই সংখ্যালঘু বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে তাকে একটি ইসলামি অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক জাকির নায়েককে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছিলেন। গত ৩ বছর ধরে মালয়েশিয়াতেই আছেন জাকির নায়েক। কিন্তু সম্প্রতি মালয়েশিয়ায় হিন্দুরা ভারতীয় মুসলিমদের থেকে শতগুন বেশি সুযোগ পায় এমন মন্তব্য করে ফেঁসে যান তিনি। তিনি আরো বলেন, মালয়েশিয়ার হিন্দুরা নিজেদের সরকারের চেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বেশি সমর্থন করে। আর এতেই মালয়েশিয়া জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

শুক্রবার মাহাথির মোহাম্মদ বলেন, তার এখনো মালয়েশিয়ায় বসবাসের অনুমতি রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো সময় তার বসবাসের অনুমতি বাতিল হতে পারে। তিনি আরো বলেন, জাকির নায়েককে উস্কানিমূলক বক্তব্য থেকে দূরে রাখতে আমাদের পদক্ষেপ নিতে হবে। নইলে তা দেশের সাম্প্রদায়িক স¤পৃতি নষ্ট করতে পারে।
জাকির নায়েকের ওই মন্তব্যের পর গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে মাহাথির মোহাম্মদকে দুই মন্ত্রী প্রস্তাব দেন, মাহাথির মোহাম্মদকে অবিলম্বে তার নিজ দেশে ফেরত পাঠানো হোক। তবে মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, ভারতে তার মৃত্যুর আশঙ্কা থাকায় জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া হবে না। তবে অন্য কোনো দেশ তাকে নিতে চাইলে তাদেরকে স্বাগত জানানো হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কেড়ে নেয়া হতে পারে জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি: মাহাথির

আপডেট টাইম ০৮:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯