ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

জাতিসংঘের সামনে আ.লীগের সভায় জামায়াত-শিবিরের হামলা

সারাদিন ডেস্ক::জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়েছে।উত্তেজনাকর পরিস্থিতিতে নিউ ইয়র্ক পুলিশ এসে দুজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল।

তখন বিএনপির ব্যানারে কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, অন্যদিকে তার বিরোধিতায় স্লোগান দিচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। শেখ হাসিনাকে কটূক্তি করে বিএনপির সমাবেশ থেকে স্লোগান উঠলে তার প্রতিবাদ জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সমাবেশের একদল চড়াও হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, বিএনপির ব্যানারে থাকা ছাত্রশিবিরের কর্মীরা ইট ছোড়ে। এতে আওয়ামী লীগের দুজন আহত হন।

পরে পুলিশি বেষ্টনির মধ্যে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে উভয় পক্ষ।

হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন বলেন, যারা মারপিটের ঘটনায় লিপ্ত, আমি তাদের চিনি না।

তারা বিএনপির লোক নন। হয়ত সমর্থক। অতি-উৎসাহীরা এমন অপকর্ম চালিয়েছে, যার দায়িত্ব বিএনপি নিতে পারে না। কারণ, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।

আওয়ামী লীগের কর্মসূচিতে ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা প্রদীপ কর, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, মামনুনুল হক চৌধুরী, রেজাউল করিম রেজনু, শেখ জামাল, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, খন্দকার মনসুর, নিজাম চৌধুরী, শাহ বখতিয়ার, হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুণ হিরা, মমতাজ শাহানাজ, রহিমুজ্জামার সুমন, জামাল হোসেন, আবুল হুসেন, আবু তাহের, ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ, সমীরুল ইসলাম বাবলু, শিব্বির আহমেদ শেখ সেলিম, জি আই রাসেল, মাহমুদুন্নবী বাকী, এম ফজলুল রহমান, নাফিজ জুয়েল, দারা বিল্লাহ, তুহিন, মনির চৌধুরী।

বিএনপির কর্মসূচিতে ছিলেন, দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, মিল্টন ভূইয়া, আবু তাহের, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাঈদ, জসীমউদ্দিন (ভিপি), আনোয়ার হোসেন খোকন, কাওসার আহমেদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, পারভেজ সাজ্জাদ, মাজহারুল ইসলাম জনি ও মোহাম্মদ জে হোসেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

জাতিসংঘের সামনে আ.লীগের সভায় জামায়াত-শিবিরের হামলা

আপডেট টাইম ০৮:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯