ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

‘ভিন্ন মতের কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই’

সারাদিন ডেস্ক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারও নেই।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

এর আগে রোববার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিবির সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, একটু আগেও পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞাস করেছেন, আমি তাকে বলেছি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন।

তিনি বলেন, আমি যতটুকু বুঝি, এখানে ভিন্নমতের জন্য একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারও নেই। কাজেই এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি ব্যক্তিগতভাবে বলেছি।

তিনি আরও বলেন, আমি ভিন্ন মত পোষণ করি বলে… ভারত সফরে দেশ বিক্রিও তো বলে ফেলছে বিএনপি। তাই বলে কি বিএনপিকে আমরা মেরে ফেলবো? যারা বলছে তাদের কি আমরা মেরে ফেলবো?

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

‘ভিন্ন মতের কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই’

আপডেট টাইম ০৪:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯