সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

৪৫ টাকার পেয়াজ ৮০ টাকায় বিক্রি, ঠাকুরগাঁওয়ে ডিলারের কারাদণ্ড

সারাদিন ডেস্ক:: সরকারি ভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকা দরে বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।
আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন নর্থবেঙ্গল২৪ কে জানান, গতকাল শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ কেজিতে পেয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যাবেলা আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে ৮০ টাকা সেই পেয়াজ বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগ করলে রবিবার সকালে আটক করি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধ ভাবে পেয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

৪৫ টাকার পেয়াজ ৮০ টাকায় বিক্রি, ঠাকুরগাঁওয়ে ডিলারের কারাদণ্ড

আপডেট টাইম ০২:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯