সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও-হাস্কিং মিলের বয়লার বিস্ফোরনে নিহত-১, আহত-৯

আজম রেহমান,ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী এলাকার একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে সলেমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ শ্রমিক। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সলেমান চৌরঙ্গী গ্রামের আব্বাস আলীর ছেলে।
রবিবার সকাল ১০টায় ওই ধানের মিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকদের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। আকষ্মিক ভাবে ওই মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সলেমান মারা যায়। আহত হয় এক শিশুসহ ৯ শ্রমিক। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শিশুর শরীরের কিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।
এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ইউপি চেয়ারম্যান হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং ঘটনার বিবরনী শোনেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-হাস্কিং মিলের বয়লার বিস্ফোরনে নিহত-১, আহত-৯

আপডেট টাইম ০৫:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০