সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনায় জেরুজালেম পরিস্থিতি ‘যুদ্ধের চেয়েও ভয়াবহ’

জেরুজালেমের ওল্ড সিটির ট্যুর অপারেটর মুনিব আবু আসাব সংঘাতের কারণে আগেও খাঁ খাঁ সড়ক দেখেছেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে সেখানকার রাস্তাঘাটে এখন যে জনশূন্য পরিস্থিতি, তা যুদ্ধকালের চেয়েও ভয়াবহ। আসাবের এই অভিজ্ঞতা আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

৫৬ বছর বয়সী ফিলিস্তিনি আসাব অতীতের অনেক যুদ্ধবিগ্রহের সাক্ষী। আর সেই তিনি এখন দেখছেন করোনার প্রাদুর্ভাব। যুদ্ধ ও করোনা—এই দুই পরিস্থিতির তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ বছর ২০২০।’

করোনা ঠেকাতে ইসরায়েল ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে। এরপর থেকেই বিপদে আছেন আসাব। এখন ট্যুর বাতিল করতে করতেই তাঁর দিন যায়।

করোনার প্রভাবে জনশূন্য জেরুজালেমের ওল্ড সিটির রাস্তা। জেরুজালেমের ওল্ড সিটির ট্যুর অপারেটর মুনিব আবু আসাব সংঘাতের কারণে আগেও খাঁ খাঁ সড়ক দেখেছেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে সেখানকার রাস্তাঘাটে এখন যে জনশূন্য পরিস্থিতি, তা যুদ্ধকালের চেয়েও ভয়াবহ। আসাবের এই অভিজ্ঞতা আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ইসরায়েলে এখন পর্যন্ত ৪৩৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শনাক্ত হয়েছে ৪৪ রোগী। এ ছাড়া হাজারো মানুষ ‘সেলফ আইসোলেশন’ অবস্থায় আছে।

প্রয়োজন ছাড়া চলাফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সব ধরনের ভ্রমণ ও বিনোদন কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আসাব জানালেন, আগে যখন যুদ্ধবিগ্রহ হাজির হয়েছিল, তখন ব্যবসায় মন্দাভাব এসেছিল। কিন্তু তখনো কিছু আয় হতো। তবে এখনকার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ভয়ে কোনো পর্যটক এখানে আসছেন না। দোকানপাট, মার্কেট—সব বন্ধ। জেরুজালেমের ওল্ড সিটি খাঁ খাঁ করছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনায় জেরুজালেম পরিস্থিতি ‘যুদ্ধের চেয়েও ভয়াবহ’

আপডেট টাইম ১২:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০