সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

আজম রেহমান,ঠাকুরগাঁও ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিন বছর ধরে বাসাবাড়িতেই নিষিদ্ধ পলিথিনের কারখানা গড়ে তুলেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক। জেলা প্রশাসন সোমবার রাতে অবৈধ এই কারখানার কাচামাল এবং পলিতিন সহ মোট ২ হাজার কেজি মালামাল জব্দ করে কারখানাটি বন্ধ করে দিয়েছে। ১৮ নভেম্বর রাতে সদরের সালন্দর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে কারখানা মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিনিয়র সহকারী কমিশনার খাইরুল ইসলাম বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারাই ধারাবাহিকতায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, সালান্দর ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিনের এ কারখানাটি গড়ে তুলেছেন সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক। দীর্ঘ তিন বছর ধরে এভাবেই পলিথিন কারখানাটি চালিয়ে আসছেন তিনি। এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.তামিম হাসান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

আপডেট টাইম ০৪:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪