সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও -২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ  করেছে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার  সন্ধ্যায় হরিপুর উপজেলার চৌরঙ্গী  বাজার সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ ও মশাল মিছিল করেন ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা।
এই মশাল মিছিল থেকে ডা: আব্দুস সালামের নমিনেশন বাতিলের আহ্বান করা হয়। তারা নমিনেশন বাতিল করে ঠাকুরগাঁও -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি দামোল বাজার এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গী বাজারে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডা: আব্দুস সালামের নমিনেশন মানি না, মানব না স্লোগান দিয়ে তার মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।
বক্তারা বলেন, এই নমিনেশন তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন নয়। সঠিক প্রার্থী নির্বাচন না করলে দলীয় অবস্থান দুর্বল হবে এবং নির্বাচনে পরাজয়ের ঝুঁকি বাড়বে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

আপডেট টাইম ১২:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫