সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সভায় নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ!

সারাদিন ডেস্ক:: আদালতের রায়ে প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ হারানো নওয়াজ শরীফের দুর্দিন যেন কাটছেই না। এবার এক সভায় তাকে জুতা নিক্ষেপ করেছেন এক দর্শক। জুতাটি তার বাম কাঁধ এবং কান ছুঁয়ে যায়। মুফতি মোহাম্মাদ হোসাইনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার জামিয়া নায়েমিয়ায় আয়োজিত এক সভায় এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন নওয়াজ। খবর: ডন।

ভিডিওতে দেখা যায়, বক্তৃতা দিতে ডায়াসের কাছে দাঁড়ানোর মুহূর্তে দর্শকদের একজন নওয়াজকে জুতা ছুঁড়ে মারে। জুতাটি তার বাম কাঁধ এবং কান ছুঁয়ে যায়। এতে হতচকিত হয়ে পড়েন নওয়াজ।

অবশ্য এরই মধ্যে বক্তব্য দেয়া শুরু করেন নওয়াজ। তবে বক্তব্য বেশি দীর্ঘায়িত করেননি তিনি। শুধু মুফতি মোহাম্মাদ হোসাইনের জন্য দোয়া চেয়ে এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নওয়াজ।

এদিকে, জুতা নিক্ষেপের পর ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেয় নওয়াজের দলের লোকজন। তার পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দলের নেতারা।

এর আগের দিন সিয়ালকোটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে লক্ষ্য করে কালি নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া একইদিন নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (এন) আরেক নেতা আহসান ইকবালকে লক্ষ্য করেও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সভায় নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ!

আপডেট টাইম ০৭:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮