সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১৭ জন করোনা রোগী শনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় নতুন করে রেকর্ড সংখ্যক ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সাথে এটি জেলার ৫ উপজেলার সবগুলোতেই একই দিনে আক্রান্ত হওয়ারও রেকর্ড। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ৩ জন, হরিপুরে ২ জন ও রাণীশংকৈল উপজেলায় ১জন। আক্রান্তরা সকলেই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গেলো ঈদে বাড়িতে ফেরা লোকজন। আক্রান্তদের মধ্যে চারজন নারী ও ১৩ জন পুরুষ।এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৪ জনে। এর মধ্যে ২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন।

সদর উপজেলায় আক্রান্ত দুইজনের বাড়ী আখানগর ইউনিয়নের কালিবাড়ী মহেষপুর এলাকায়। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এসেছেন। পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন নারী ও দুইজন পুরুষ।তাদের বাসা উপজেলার কোষারাণীগঞ্জ ও জাবরহাট এলাকায়। হরিপুরে আক্রান্ত হয়েছেন দুইজন পুরুষ। তাদের বাসা উপজেলার কাঠালডাঙ্গী নামক এলাকায়। রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক। তার বাসা উপজেলার বাঁশবাড়ী এলাকায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১৭ জন করোনা রোগী শনাক্ত

আপডেট টাইম ০৫:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০