সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

লাশ নিতে অস্বীকৃতি_ ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার মধ্যে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।তাদের দু’জনকেই স্বাস্থ্যবিধি মেনে দাফন করার ব্যবস্থা করেছে প্রশাসন। স্মামীসহ শ্বশুরবাড়ির লোকজন লাশ নিতে অস্বীকৃতি জানালে প্রশাসনিক ব্যবস্থায় মৃত নারীর বাবার বাড়িতে লাশ দাফন করা হয়।
শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে ওই নারী মারা যান। স্বামীর বাড়ির লোকজন লাশ নিতে অস্বীকৃতি জানালে পরে বাপের বাড়ির এলাকায় লাশ দাফন করা হয়।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, সদর উপজেলার আকচা ছোট বঠিনা গ্রামের রাণী (২৩) নামে ওই মহিলা করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কিন্তু তার শ্বশুড়বাড়ির লোকজন তথ্য গোপন করায় দেরীতে করোনার নমুনা সংগ্রহ করা হয়। এ অবস্থায় শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। রানী ওই এলাকার সহিদুর রহমান রাজার মেয়ে ও সদর উপজেলার আউলিয়াপুর কচুবাড়ী এলাকার আকবার আলীর স্ত্রী।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথমে তার স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন রানীর লাশ নিতে অস্বীকৃতি জানায়। তার বাপের বাড়িতে লাশ নিয়ে গেলে সেখানেও এলাকাবাসী লাশ দাফনে বাধা প্রদান করে।
পরে সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও সদর স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত¡াবধানে সংশ্লিষ্ট ইউনিয়নের কশালবাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার উপস্থিত ছিলেন।
অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জ্বর ও গলাব্যাথা নিয়ে ওই যুবক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারি যুবকের নাম আব্দুল জলিল (২৩)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: রাকিবুল আলম।
উল্লেখ্য যে, শুক্রবার নতুন ১৭ জন আক্রান্ত সহ জেলায় মোট ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

লাশ নিতে অস্বীকৃতি_ ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

আপডেট টাইম ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০