সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বিধবার আলো বাতাস বন্ধ করে প্রভাবশালীর প্রাচীর নির্মাণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ পীরগঞ্জ উপজেলার বলদিয়ারা হাজীপাড়া গ্রামে প্রভাবশালী এক ব্যক্তি অবৈধ ভাবে প্রাচীর নির্মাণ করে এক বিধবা মহিলার আলো বাতাস বন্ধ করে দিয়েছে। ওই মহিলার নিরুপায় হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৬ জুন লিখিত অভিযোগ করেন। জানা গেছে ওই গ্রামের মৃত ফজির উদ্দীন (পোহাতু) এর স্ত্রী মোছাঃ ফাতেমা (৬০) তার বসত বাড়িতে দীর্ঘ দিন ধরে সুখে শান্তিতে বসবাস করছিল। ওই গ্রামের মৃত সমশের আলী এর পুত্র এনামুল হক এলাকায় প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় ওই বিধবা মহিলার বসত বাড়ির সম্পত্তি গ্রাস করার জন্যে মহিলার বসতবাড়ির চারদিকে বিশাল আকারের প্রাচীর নির্মাণ করে আলো বাতাস বন্ধ করে দিয়েছে। ওই বাড়ির চারদিকে প্রাচীর নির্মাণ করে ২ফিট জায়গা ফাকা রেখেছে এবং উক্ত ২ফিট ফাঁকা জায়গা ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এনামুল হক। ইতি মধ্যেই ঐ প্রভাবশালী এনামুল হক বিধবা ফাতেমাকে তার বসত বাড়ির জমি তার কাছে কম দামে বিক্রি করে না দিলে ফাঁকা টুকুও তিনি বন্ধ করে দিবেন বলে রবিবার সকালে ফাতেমাকে হুমকি দিয়েছে। বিশাল প্রাচী নির্মাণ করার কারনে ফাতেমার আলো বাতাস বন্ধ হওয়ায় সে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিধবার আলো বাতাস বন্ধ করে প্রভাবশালীর প্রাচীর নির্মাণ

আপডেট টাইম ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০