সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ডেস্ক:: ভারতের মহারাষ্ট্রের ভান্দারার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুক্রবার মাঝ রাতে যখন হাসপাতালে আগুন লাগে, ওই সময় নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ নবজাতককে সরিয়ে নিতে সক্ষম হলেও বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা গেছে। উদ্ধার করা সাত শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, ১০ নবজাতকের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

এ ব্যাপারে চিকিৎসক প্রমোদ খন্ডাতে বলেন, ‘মাঝ রাতে হঠাৎ করেই ভয়াবহ আগুন দেখা যায় অসুস্থ নবজাতকদের কেয়ার ইউনিট (এসএনসিইউ) বিভাগে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্সরা।’

তিনি আরো বলেন, ‘আগুন দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ভেতর থেকে সাতজন শিশুকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং বাকিদের বের করা যায়নি।’

চারতলা ভবনের হাসপাতালটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

আপডেট টাইম ০৩:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১