সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

যেসব প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে ডিপিই

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আজ ঘরে ঘরে বিদ্যুৎ। তারই ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার।

জানা যায়, যে সকল প্রাথমিক বিদ্যালয়ে গ্রিড লাইন থেকে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয় এমন প্রতিষ্ঠানের সঠিক তালিকা চাওয়া হয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অফিস আদেশ জারি করে বিভাগীয় উপপরিচালকদের কাছ থেকে জেলাওয়ারি এ তথ্য চাওয়া হয়। অফিস আদেশে আগামী ২৮ জানুয়ারির মধ্যে হার্ড কপি এবং সফট কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে যে সকল বিদ্যালয়ে গ্রিড লাইন থেকে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়, সে সকল বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের জন্য তালিকা প্রয়োজন। সে লক্ষ্যে গত বছর ২২ সেপ্টেম্বর বিভাগীয় উপপরিচালকদের গ্রিড লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয় সে সকল বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে সারাদেশের মোট এক হাজার ৮৭৮টি বিদ্যালয়ের তালিকা পাওয়া যায়। ওই তালিকা যাচাই-বাছাইয়ের দেখা যায় কোনও কোনও উপজেলার তথ্য সঙ্গতিপূর্ণ নয়।

আদেশে আরও বলা হয়, সব বিভাগের সব জেলা থেকে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাইপূর্বক প্রয়োজনে সংশোধন করে সংযুক্ত ছক মোতাবেক যে সকল বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে গ্রিড লাইন থেকে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অথবা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা কোনওভাবেই সম্ভব নয় শুধুমাত্র সে সকল বিদ্যালয়ের হালনাগাদ তথ্য (সঠিক কক্ষ সংখ্যা উল্লেখপূর্বক) আগামী ২৮ জানুয়ারির মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি পাঠাতে বলা হয়েছে। এছাড়া সফটকপি dirplan@gmail.com এবং adplandpe@gmail.com ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

যেসব প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে ডিপিই

আপডেট টাইম ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১