সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মঞ্চে বসা এমপিকে রাজাকারের ছেলে বললেন উপজেলা চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি::কুমিল্লার বরুড়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে রাজাকারের সন্তান ও ভাতিজা বলে মন্তব্য করেছেন উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম।

গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লা বরুড়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮ বরুড়া আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল। আর বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম।

অনুষ্ঠান শেষে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুমিল্লাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবার।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম বলেন, শামসুল আলম একজন স্বীকৃত রাজাকার ছিলেন। ১৯৭২ সালে জাতির জনক তার নাগরিকত্ব বাতিল করেছিলেন। এমপি তার ভাতিজা। এ বিষয়ে যাবতীয় প্রমাণাদি সরকারি দপ্তরে সংরক্ষিত আছে এবং এমন প্রমাণ আমার কাছেও রয়েছে। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, এটা সর্বজন স্বীকৃত এবং আমি যা বলেছি দায়িত্ব নিয়েই বলেছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মঞ্চে বসা এমপিকে রাজাকারের ছেলে বললেন উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২