সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

‘আগামী নির্বাচনে দেশে কী হতে যাচ্ছে, জানতে চাইছে জাপান’

নিজস্ব প্রতিবেদক:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আগামীতে কী হতে যাচ্ছে, তা জানতে ও বুঝতে চেষ্টা করছে জাপান। দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, আজ রোববার সকাল ১০টা ৩ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব ও পার্টনারশিপ অনেক পুরনো। জাপান বাংলাদেশের টপ পার্টনারশীপে অবস্থান করছে। ধরতে গেলে তাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সবার উপরে। তাদের ব্যবসায়ীরা, তাদের সরকার বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করছে, প্রজেক্টগুলোতে বিনিয়োগ করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সার্বিক নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা- সেগুলো নিয়ে সবাই উদ্বিগ্ন, জাপানেরও উদ্বেগ থাকার কথা। তারা জানতে চেষ্টা করছে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে, তা তারা বোঝার চেষ্টা করছেন।’

মার্কিন ভিসানীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ১৭ কোটি মানুষ কোথায় যাবে, না যাবে তা তারা সিদ্ধান্ত নেবেন। একটি জাতি কোন দিকে যাবে তা তো প্রধানমন্ত্রী ঠিক করে দিতে পারেন না।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘আগামী নির্বাচনে দেশে কী হতে যাচ্ছে, জানতে চাইছে জাপান’

আপডেট টাইম ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩