ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

বিএনপির মহাসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

অনলাইন:: সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। এই কর্মসূচি ঘিরে শত প্রতিবন্ধকতা জয় করে নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। তাদের স্লোগানে মুখর পল্টন এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশ মঞ্চে উঠেছেন।

এই মহাসমাবেশ ঘিরে গতরাত থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ সকাল থেকে ভিড় আরও বাড়তে থাকে। মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা জড়ো হয় নয়াপল্টনে।

বেলা ১১ টার দিকে সেখানে নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা। বিভিন্ন রঙের ক্যাপ পড়ে তারা মহাসমাবেশে অংশ নিয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছে তাদের হাতে। নেতাকর্মীদের পরচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নয়াপল্টন।

বেলা পৌনে ১১টার দিকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নয়াপল্টনে শুরু হয় গান-বাজনা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এই গান পরিবেশন করা হয়।

এদিকে মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা রয়েছেন।

দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে দেখা যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

বিএনপির মহাসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

আপডেট টাইম ০৩:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩