ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

ফিরতে চান খালেদার এপিএস সালাহউদ্দিন

নেত্রীর পাশে থাকতে এ বার দেশে ফিরতে চান গত প্রায় ১০ বছর ধরে শিলংয়ে আশ্রয় নেওয়া বিএনপির ভূতপূর্ব যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাক্তন মন্ত্রী ও প্রথম খালেদা সরকার গঠনের সময় তাঁর অন্যতম সহকারী ব্যক্তিগত সচিব সালাউদ্দিন আহমেদ।শেখ হাসিনা সরকারের পতনের পরেই মুক্তি পেয়েছেন দুর্নীতি মামলায় জেলবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া। নেত্রীর পাশে থাকতে এ বার দেশে ফিরতে চান গত প্রায় ১০ বছর ধরে শিলংয়ে আশ্রয় নেওয়া বিএনপির ভূতপূর্ব যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাক্তন মন্ত্রী ও প্রথম খালেদা সরকার গঠনের সময় তাঁর অন্যতম সহকারী ব্যক্তিগত সচিব সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালে শিলংয়ের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার উত্তরা থেকে ২০১৫ সালের মার্চে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর কী ভাবে তিনি সকলের চোখের আড়ালে শিলংয়ে এসে পৌঁছালেন, তা আজও রহস্য। অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়ার পরে তিন বছর ধরে নেঘ্রিমস্ হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। শিলং জেলে থাকার সময়ই বিএনপি সালাউদ্দিনকে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য করে। ২০১৮ সালে পূর্ব খাসি হিল জেলা আদালত তাঁকে মুক্তি দেয়। গত বছর ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার অনুমতিও পান তিনি। কিন্তু প্রাণভয়ে ফেরেননি। কিন্তু হাসিনাহীন বাংলাদেশে ফিরতে প্রস্তুত তিনি।

স্থানীয় এক সংবাদমাধ্যমে আজ সালাউদ্দিন জানিয়েছেন, ‘‘আমাকে হাসিনাই গায়েব করতে চেয়েছিলেন। আমার অনেক সঙ্গী ও সহকর্মীরই মৃত্যু হয়েছে। কপালজোরে আমি বেঁচে গিয়েছি। এখন আমি ফিরতে তৈরি। খালেদা জিয়ার নেতৃত্ব আমাদের প্রয়োজন। কিন্তু দল সর্বাগ্রে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়।’’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

ফিরতে চান খালেদার এপিএস সালাহউদ্দিন

আপডেট টাইম ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪