ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

পুলিশের হাত থেকে পালিয়ে আম গাছের ডালে

আজম রেহমান,সারাদিন ডেস্ক::আদালতে নেওয়ার পথে পুলিশের ভাড়া করা ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যান মাদক মামলার আসামি শাহাদাৎ মাতুব্বর (২০)। আড়াই ঘণ্টা পর পুলিশ তাঁকে খুঁজে পায় পাশের গ্রামের একটি আমগাছের মাথায়। সেখান থেকে তাঁকে নামিয়ে ফের আদালতে পাঠানো হয়।

আজ রোববার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব ডাসার গ্রামে এ ঘটনা ঘটে। আর আসামিকে উদ্ধার করা পাশের খিলগ্রাম থেকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহাদাৎকে স্থানীয় লোকজন আটক করে ডাসা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে নিয়ে আদালতের উদ্দেশে বের হয়। পুলিশের নিজস্ব ভ্যান না থাকায় ভাড়ায় চালিত একটি ভ্যানে আসামিকে তোলা হয়। এ সময় পূর্ব ডাসার ব্রিজ এলাকায় ভ্যানটি পৌঁছালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি খালে ঝাঁপ দেন আসামি। পরে পুলিশ আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে পাশের খিলগ্রামে আমগাছের মাথা থেকে শাহাদাৎকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডাসার বাজারের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘শাহাদাৎ এলাকায় দীর্ঘদিন মাদক বেচাকেনা করত। বাজারের কয়েকজন মিলে শাহাদাৎকে গতকাল আটক করে পুলিশে খবর দেয়। সকালে শুনি, শাহাদাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। কিছুক্ষণ পর শুনি, আবার তাকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের উদাসীনতা ও দায়িত্ব অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে।’

ডাসার থানার কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, শাহাদাৎ মাদকসহ একাধিক মামলার আসামি। আদলতে নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও তাঁকে আবার ধরা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

পুলিশের হাত থেকে পালিয়ে আম গাছের ডালে

আপডেট টাইম ০৭:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮