সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যাকারী, সন্ত্রাশী এবং দুর্নীতিবাজ তাদের জায়গা বিএনপিতে হবে না।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে, মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ রয়েছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত , যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের জায়গা বিএনপিতে হবে না।

তিনি আরও ব‌লেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকা‌রের পক্ষ থে‌কে আমরা দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করছি। আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি। এরপর উপজেলা ও ইউনিয়নগুলোতেও বিতরণ করা হবে। আমি আশা করব সরকার এই বিষয়টিতে এগিয়ে আসবেন। তারা আমাদের এই কনক‌নে শীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল

আপডেট টাইম ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪