সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে জবা সমিতির প্রতিষ্ঠাতা কোটি টাকা নিয়ে উধাও

পীরগঞ্জ(ঠাকুরগঁা )প্রিতিনিধি::ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। সঞ্চয়ের টাকার জন্য শনিবার দিনভর ঐ সমিতির কার্যালয়ের সামনে ভীড় করেছেন আমানতকারী সদস্যরা।
শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি খুলে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনিও ঐ সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন। সমিতির কার্যক্রম ভাল ভাবেই চলছিল। হঠাৎ করেই শুক্রবার রাতে সোবহান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সমিতি সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোবহান পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে শনিবার সকাল থেকে সমিতি সদস্যরা সোবহানের গ্রামের বাড়ি শেখপাড়ায় ভীড় জমায়। বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সমিতির অফিস বন্ধ থাকায় এবং সোবহানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
শ্রমিক নেতা লিয়াকত আলী জানান, জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন। এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন। সোবহান পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ওসি তাজাুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে জবা সমিতির প্রতিষ্ঠাতা কোটি টাকা নিয়ে উধাও

আপডেট টাইম ০৬:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫