সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই সতর্ক করা হয়েছিল ব্রিটিশ ডেস্ট্রয়ারটিকে। ইরানের নৌবাহিনীর জনসংযোগ অফিস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা অভিযানে অংশ নেয়া গুপ্তচর ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে এবং ওমান সাগরে থামিয়ে দেয় ইরানি নৌবাহিনী। এ সময় জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। বিবৃতি অনুযায়ী, নৌবাহিনীর কমব্যাট ড্রোনগুলো সতর্কতা জারি করে এবং পারস্য উপসাগরের দিকে এগিয়ে যেতে বাধা দেয় ডেস্ট্রয়ারটিকে।

শুক্রবার ভোরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ইরানি ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালায়, যার ফলে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন। হামলায় এ পর্যন্ত ৮০ জনের নিহত এবং তিন শতাধিক আহতের খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানও।

সূত্র: আনাদোলু ও মেহের।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

আপডেট টাইম ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫