সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে।

সোমবার (১৬ জুন) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম।

মেহের নিউজ জানিয়েছে, ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে। এর দীর্ঘ পাল্লা এবং নির্ভুলতা একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, শাহেদ-১০৭ ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ড্রোনের উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরান জানিয়েছে, শাহেদ-১০৭ কেবল প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান

আপডেট টাইম ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫