সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মামলার আসামি ও আ’লীগ নেতাদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ

ঠাকুরগাঁও: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থিত জন-প্রতিনিধিদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোমবার (৩০ জুন) দিনব্যাপী সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকার বলাকা উদ্যানে এ মাদকবিরোধী সমাবেশ করা হয়। মাদকবিরোধী সমাবেশে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থিত (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় পদধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। তার মধ্যে রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মামলার আসামী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানা আওয়ামীলীগের তথ্য-প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক মামলার আসামী ও ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, চিলারং ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ফয়জুল রহমান ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সচিন চন্দ্র সহ বেশ কয়েকজনকে দেখা যায়। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে মামলার আসামী ও আওয়ামীলীগের নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে ভুড়িভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান, ভুল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার সহ ২২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচীব ও গ্রাম পুলিশের সদস্যরা। অন্যদিকে, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীদের নিয়ে এমন প্রশাসনের এমন সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুক ব্যবহারকারী হিমেল লিখেন, ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মাদক বিরোধী সমাবেশে নিষিদ্ধ সংগঠন আ.লীগের বিভিন্ন নেতা ও একাধিক মামলার আসামিদের মিলন মেলা। অভিনন্দন সকলকে…। তার পোস্টে অনেকেই বিভিন্ন মন্তব্য করে প্রতিবাদ জানান। খোকা নামে এক ব্যক্তি বলেন, আমার কাছে মনে হয়েছে এটি মাদকবিরোধী সমাবেশ নয়, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বারদের মিলন মেলা। এ সমাবেশটি করার আগে সদর ইউএনও কে ভাবা উচিত ছিল। তিনি কাদের নিয়ে এ সমাবেশ করতে যাচ্ছেন। এই সমাবেশে যারা অংশ নিয়েছে কয়েকজন ছাড়া সবাই জুলাই-আগস্টে পতিত আওয়ামী লীগের হয়ে ছাত্র-জনতা বিপক্ষে কাজ করেছে, হত্যার নির্দেশ দিয়েছে। তারমধ্যে আবার কয়েকজন মামলার আসামী রয়েছে। এতো কিছু জানার পরেও কিভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিয়ে একটি টেবিলে খাবার খেলো ও সমাবেশ করল? তিনি আরও বলেন, জেলা প্রশাসক বা ইউএনও মামলার আসামিদের চিহ্নিত নাও করতে পারেন কিন্তু পুলিশ তো তাদের চিনেন, তারা কেন আসামিদের সঙ্গে নিয়ে সমাবেশ অংশ নিলো? আবার একই সঙ্গে হাসি-ঠাট্টা করতে করতে একই টেবিলে খাবার খেলেন। নামপ্রকাশের অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, গণঅভ্যুত্থানে এক বছর না পার না হতেই আওয়ামী লীগের সক্রিয় নেতাদের নিয়ে এভাবে প্রকাশ্যে পুলিশ-প্রশাসনের সঙ্গে দেখা যাবে ভাবতেই কেমন লাগছে। এটা কি মাদক বিরোধী সমাবেশ ছিল না স্বৈরাচার আওয়ামীলীগের মেম্বার-চেয়ারম্যানদের নিয়ে মিলন মেলা? নাকি তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া? এগুলো দেখার জন্যই কি আমাদের ছেলে-মেয়েরা রাজপথে রক্ত ঝড়িয়েছে? কয়েকজন শিক্ষার্থী জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকায় নামের অনেক গরমিল দেখেছি। এরই মাঝে আওয়ামী লীগের দোসরদের নিয়ে প্রশাসনের এমন অনুষ্ঠানে আমরা হতাশাগ্রস্থ। এমনি আন্দোলনে গিয়ে পরিবারের কথা না শুনে ভুল করেছিলাম। আহত হয়ে দীর্ঘদিন বিছানায় পড়েছিলাম এবং আওয়ামী লীগের দোসরদের হুমকি ধামকিতে দিনরাত পার করেছি। আওয়ামী দোসরদের নিয়ে প্রশাসনের এমন আয়োজন আওয়ামী লীগকে আবারো মাঠে সক্রিয় ছাড়া কিছুই না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে মাদক বিরোধী সমাবেশের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাদের নাম বলা হচ্ছে তারা আসামি কিনা সেটা পুলিশ ও আদালত বলতে পারবে। আদালতের কোন কাগজ এখন পর্যন্ত উপজেলায় আসেনি। মানুষজন তাদের ভিন্নভাবে দেখছে, সরকার এখনো তাদের বহালতবিয়তে যদি রাখে তাহলে ইউএনও’র করার কিছু নাই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মামলার আসামি ও আ’লীগ নেতাদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ

আপডেট টাইম ০৪:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫