ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

স্টাফ রিপোর্টার:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে আবু সাঈদ, মুগ্ধসহ ’২৪-এর অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থসচিবকে রিটে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের হাল ধরার জন্য সাহস করে এগিয়ে এসেছেন ড. মুহাম্মদ ইউনূস।

ক্ষমতায় আসার পর তিনি বলেছেন, দেশটাকে বিনির্মাণ করে নতুন রাষ্ট্র গঠনে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাবো। সে লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ অন্যান্য সংস্কারে হাত দেয়ার পরিপ্রেক্ষিতে দেখলাম যে, এই প্রথম তিনি জাতীয় সংস্কার ও দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং উনি নিজেই বলেছেন মালয়েশিয়া বা অন্যান্য উন্নত জাতির সঙ্গে তুলনা করার জন্য কাজ করতে চান। তিনি আরও বলেন, একমাত্র ফ্যাসিস্ট সরকারের দল ছাড়া সবাই ঐকমত্যের ভিত্তিতে তাকে সমর্থন করেছে বলে উল্লেখ করে আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মতামত নিয়েই সংস্কার কমিশন গঠন করে উনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সংস্কার কাজে হাত দিয়েছেন। ইতিমধ্যে অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছেন। তার সংস্কারের বিষয়গুলোতে একমত পোষণ করে তাকে আমরা জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা চেয়ে রিটটি করা হয়। একই সঙ্গে যারা অভ্যুত্থানে নিহত, আবু সাঈদ, মুগ্ধসহ অন্যদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা চাওয়া হয়। হাইকোর্ট শুনানি নিয়ে ওই রুল দিয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ’২৪-এর অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক  রিটটি করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

আপডেট টাইম ১২:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫