সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

এ সরকারের আমলে নারীনির্যাতন লাঞ্চণা ধর্ষণ গুম খুন বেড়েছে—মির্জা ফ.ই আলমগীর

আজম রেহমান::আবেগাপ্লুত হয়ে বাষ্পরুদ্ধ কন্ঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন, এ সরকারের আমলে নারী লাঞ্ছনা নির্যাতন গুম খুন আশংকাজনকভাবে বেড়ে গেছে। আজকে আমাদের মা-বোনদের কোন নিরাপত্তা নেই। মানুষের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে মহিলাদের লাঞ্চনা করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। গুম হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ৫’শ এর বেশি মানুষকে গুম করা হয়েছে। আমাদের ছোট্ট এই শহর ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মামলা ও অনেক মানুষ উধাও হয়েছে। তবে এজন্য বিএনপি দমে যায়নি , ভয় পেয়ে ঘরের কোণে লুকায়নি উল্লেখ করে তিনি বলেন ,আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে চলছি। আমার গণতন্ত্রকে উদ্ধার করবোই করবো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আজকে আ:লীগ সরকার আমাদের গণতন্ত্রের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের বেঁচে থাকবার মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের সাধারণ মানুষ আজ অবৈধ এ সরকারের কাছে জিম্মি।

মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অশ্রæসজল কন্ঠে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ মহিলা দলের উদ্যেশ্যে মির্জা ফখরুল বলেন, এই মহিলা দলের প্রতিটি ব্যক্তি আমাদের পাশে থেকেছেন। চিরকাল ন্যায়ের পাশে থেকেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সত্য-সুন্দর পথে তারা এগিয়ে এসেছেন। পুরুষদের সাহস জুগিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজকে আমরা একত্রিত হয়ে নতুন সংগ্রামের দিকে এগিয়ে চলছি।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জীবনের শেষ পর্যায়ে এসেও তার নিজের কথা সন্তানদের কথা,পরিবারের কথা ভাবছেন না। ভাবছেন এই দেশকে মুক্ত করবার জন্য। সাধারণ মানুষের অধিকার গুলোকে ফিরে পাওয়ার জন্য তিনি সংগ্রাম করে চলছেন।

এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সভাপতি জিবা খান, সিনিয়র যুগ্ন সম্পাদিকা হেলেন জেরিন খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান প্রমূখ।

সম্মেলন শেষে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি ও শিরিন আক্তার সাধারন সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে অতিথিরা জাতীয় সংঙ্গীত ও বেলুন উড়িয়ে জাতীয়বাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

এ সরকারের আমলে নারীনির্যাতন লাঞ্চণা ধর্ষণ গুম খুন বেড়েছে—মির্জা ফ.ই আলমগীর

আপডেট টাইম ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭