ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে এইচএসসি’র দুই ভূয়া পরীক্ষার্থীর ১ বছরের কারাদন্ড,পীরগঞ্জে বহিষ্কার ৮, ৩ শিক্ষককে অব্যাহতি

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ পরীক্ষা কেন্দ্রে দুই ভূয়া এইচএসসি পরীক্ষার্থীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে পীরগঞ্জ উপজেলায় আলিম শাখার ৮ পরীক্ষার্থী বহিষ্কার ও দায়িত্বে অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার দিনাজপুর বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরুর সময় বালিয়াডাঙ্গি উপজেলায় এ দুই ভুয়া পরীক্ষার্থীকে কেন্দ্র পরিদর্শক রেজাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে তুলে দেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ মান্নান দুই জনকেই ১ বছর করে কারাদন্ডের আদেশ দেন ও জেলহাজত পাঠানো হয়। দুই ভুয়া পরিক্ষার্থীরা হচ্ছে, উপজেলার ভান্ডারদহ গ্রামের রবীন্দ্র নাথ সিংহের ছেলে শ্রী শংকর চন্দ্র সিংহ (২০)। শ্রী শংকর চন্দ্র একই উপজেলার ভোটপাড়া গ্রামের কোরত চন্দ্র সিংহের ছেলে, লাহিড়ী ডিগ্রী কলেজের ছাত্র সুবোধ কুমার, রোল নং-৮৩৭২২০ এর পরিবর্তে পরিক্ষা দিতে এসেছিল।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিএফ শাহিন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র জুয়েল রানা (১৮) একই গ্রামের হবিবর রহমানের ছেলে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র আনারুল ইসলাম, রোল নং-৮৩৭০৮৭ এর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ মান্নান বলেন, শংকর রেজিষ্ট্রেশন কার্ডে ছবি বদল করে এবং জুয়েল রানার রেজিষ্ট্রেশন কার্ডে ছবির অমিল পাওয়ায় তাদেরকে ভুয়া পরীক্ষার্থী চিহ্নিত করা হয়। তবে দুই ভূয়া পরীক্ষার্থী নিজের দোষ স্বীকার করেছে বলে তিনি জানান। দুই বন্ধুকে সহযোগিতা করতে তারা এ ভুয়া পরীক্ষার্থী হয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে এসেছিল বলে স্বীকার প্রতিবেদকের নিকট স্বীকার করে। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতে রায়ের পর দুজনকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের নিকট সোপর্দ করলে বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

পীরগঞ্জে বহিষ্কার ৮, ৩ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতিঃ
আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বের দ্বায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার ও পৃথক ভাবে ৩ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পরীক্ষার কেন্দ্র সচিব। পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী এসআই সিনিয়র মাদরাসা কেন্দ্রে আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করে। বহিষ্কার কৃতরা হলো মাহাফুজুর রহমান রোল- ১৩৭২৭৭ আসলেউদ্দীন প্রধান আলিম মাদরাসা, মশিউর রহমান রোল- ১৩৭২৭৯ আসলেউদ্দীন প্রধান আলিম মাদরাসা, আব্দুল হালিম রোল- ১৩৭৩১৯ পীরডাঙ্গী ফাজিল মাদরাসা, জাকির হোসেন রোল- ১৩৭৩২০ পীরডাঙ্গী ফাজিল মাদরাসা, মামুনুর রশিদ রোল- ১৩৭৩২১ পীরডাঙ্গী ফাজিল মাদরাসা, আকাশ আলম রোল- ১৩৭৩৩২ ভামদা আলিম মাদরাসা, আলিমুল ইসলাম রোল- ১৩৭৩৩৭ ভামদা আলিম মাদরাসা, জাহাঙ্গীর আলম রোল- ১৩৭৩৪৯ করনাই হাটপাড়া মাদরাসা ছাত্র। এছাড়া পরীক্ষা কক্ষে দায়িত্বরত ২ শিক্ষক সঠিক ভাবে দায়িত্ব না পালন করে নকলে সহায়তা করার দায়ে মোস্তফা আলম ভামদা মাদরাসা শিক্ষক ও আনছারুল পীরডাঙ্গী মাদরাসার শিক্ষককে পরীক্ষা থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ঐ কেন্দ্রে ৫টি মাদরাসার ছাত্র-ছাত্রীর মধ্যে ১০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল পরীক্ষায় ৭০ জনের মধ্যে ১জন অনুপস্থিত ও ৮জন পরীক্ষার্থীকে বহিস্কারের তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ্।
একই সময়ে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পীরগঞ্জ সরকারি কলেজে ইংরেজী দ্বিতীয় পত্র ও বি.এম শাখার কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন-টু পরীক্ষা ছিল। ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় কোচিং সেন্টারের পরিচালক ও ননএমপিও ভুক্ত শিক্ষক আলামিন ওরফে আল-আমিনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ প্রফেসার মোঃ হাম্বাদুল বার। তিনি রানীশংকৈল ডিগ্রি কলেজের ভুগোল বিভাগের প্রভাষক ও পীরগঞ্জ মুন্সিপাড়াস্থ এলাকায় এম্বিশন কোচিং সেন্টারের পরিচালক বলে জানা যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

ঠাকুরগাঁওয়ে এইচএসসি’র দুই ভূয়া পরীক্ষার্থীর ১ বছরের কারাদন্ড,পীরগঞ্জে বহিষ্কার ৮, ৩ শিক্ষককে অব্যাহতি

আপডেট টাইম ০৮:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮