সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাওয়ে নিখোঁজ ঢাবি ছাত্র সিনকে ১০ দিনের মাথায় পাওয়া গেল পঞ্চগড়ে

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি- পানি এবং পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কুশল মাহমুদ সীন (২০) কে নিখোজ হওয়ার ১০দিনের মাথায় পাওয়া গেছে। তাঁকে পঞ্চগড়ের একটি আবাসিক হোটেলে পাওয়া যায়। পরে পুলিশ থানায় নিয়ে আসলে বৃহস্পতিবার দুপুরে তার বাবার কাছে হস্তান্তর করেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।। সীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক ছাত্র। সে গত ৩০ এপ্রিল থেকে নিখোঁজ ছিল।

উদ্ধার হওয়া সীনের চাচা আব্দুস সবুর জানান,সে পঞ্চগড়ের একটি আবাসিক হোটেলে ছিল।হোটেলে থাকা অবস্থায় অস্বাভাবিক চলা ফেরায় সন্দেহ হলে হোটেল ম্যানেজার থানায় খবর দেয়। পরে পঞ্চগড় থানার পুলিশ হোটেলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। থানায় বিস্তারিত জানার পর পঞ্চগড় থানা থেকে বালিয়াডাঙ্গী থানায় খবর দেয়। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশের সংগে কথা বলে পন্চগড় থানা পুলিশ তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বালিয়াডাঙ্গী থানার পুলিশ আমাদেরকে খবর দিলে পারিবারিক ভাবে আমরা তাকে পঞ্চগড় থানা থেকে আজ দুপুরে নিয়ে আসি।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবি এম সাজেদুল ইসলাম জানান,পঞ্চগড় থানায় কুশল মাহমুদ সীনকে পাওয়া গেছে এবং এটি তার পরিবারকে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, সীন বিশ্ববিদ্যালয় থেকে গত ফেব্রুয়ারি মাসে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের নিজ বাড়ীতে আসে। তখন থেকে বাড়ীতেই অবস্থান করছিল। গত ৩০ এপ্রিল সে নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া কুশল মাহমুদ সীন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড় পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ পান্নার ছেলে। তার এই নিখোজ হওয়ার বিষয়ে বিস্তারিত কোন কিছু জানা যায়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাওয়ে নিখোঁজ ঢাবি ছাত্র সিনকে ১০ দিনের মাথায় পাওয়া গেল পঞ্চগড়ে

আপডেট টাইম ০৮:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮