সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

এইচএসসিতে ফেল করে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আজম রেহমান:: এইচএসসি পরীক্ষায় ৪টি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মঘাতি হলো এক পরীক্ষার্থী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এই শিক্ষার্থী দিনাজপুর বোর্ডের অধীনে এই রেজাল্ট জানবার পর মাছ ধরার কাজে ব্যবহৃত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম।

মৃত পরীক্ষার্থী লুৎফর রহমান (১৮) সনগাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে উপজেলার সমির উদ্দিন স্মৃতি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তার রোল নং-১৫২৪০৪।

পারিবারিক সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য লুৎফর রহমান বালিয়াডাঙ্গী বাজারে আসে। সেখানে পদার্থ বিজ্ঞান, রসায়ন, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪টি বিষয়ে নিজের অকৃতকার্য হওয়ার ফলাফল দেখে ওই বাজারেই ঔষধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট কিনে খায়। পুলিশ জানায় এটা মানুষের গ্যাসের ট্যাবলেট নয়, এ ধরনের ট্যাবলেট মাছ ধরার জন্য পুকুরে ব্যবহার করা হয়, যাতে করে মাছরা জ্ঞান হারায়।

বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামান লিমন জানান, বিকেল ৩টার সময় বালিয়াডাঙ্গী বাজারের স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক দেখে আমি তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় লুৎফর।

লুৎফরের মৃত্যুতে পুরো জেলায় শোক নেমে আসে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

এইচএসসিতে ফেল করে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট টাইম ১২:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮