সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহত

পঞ্চগড় প্রতিনিধি::পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে আরেফিল ইসলাম নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে দবিরুল ইসলাম নামে আরেকজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দারখোর এলাকার ইজিবাইক চালক আরেফিল ইসলামের বাড়িতে দবিরুল ইসলাম নামে একজন ইজিবাইক ভাড়া করতে আসেন। তখনও ইজিবাইকটির ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ হচ্ছিল। আরেফিল চার্জ থেকে ব্যাটারি খুলতে গেলেই হঠাৎ বিদ্যুতে জড়িয় পড়েন। এ সময় পাশেই থাকা দবিরুল তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরেফিলকে মৃত ঘোষণা করেন।

তোড়িয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ বলেন, রাতে ব্যাটারি চার্জে দেয়া ইজিবাইক থেকে বিদ্যুত সংযোগ খুলতে গিয়েই চালক আরেফিল ইসলামের মৃত্যু হয়। আহত দবিরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহত

আপডেট টাইম ০৪:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯