সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

জামালপুরের ডিসি প্রত্যাহার হচ্ছেন, নতুন ডিসি আজই

সারাদিন ডেস্ক: নারী অফিস সহায়কের সঙ্গে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ভিডিওর ঘটনাটি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিক সত্যতা মেলায় তাকে প্রত্যাহার করে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২৫ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে এ জেলায় নতুন জেলা প্রশাসকের নামও ঘোষণা করা হবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘অবশ্যই বিষয়টি আমরা তদন্ত করবো। তার আগে আগামীকাল (রবিবার) তাকে ওএসডি করা হবে এবং জামালপুরে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের বরাত দিয়ে ইউএনবি জানায়, ভিডিওর বিষয়টি সঠিক কিনা তা তদন্ত করছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘বিষয়টি আমরা দেখছি,’ জানিয়ে বার্তা সংস্থাটিকে তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে।’

অতিরিক্ত সচিব গাফফার খানও ইউএনবিকে জানান, তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং ভাইরাল হওয়া ভিডিওটি পরীক্ষা করে দেখছেন।

‘বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল (রবিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে,’ বলেন গাফফার খান।

প্রসঙ্গত জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে, ভিডিওটি সাজানো দাবি করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

জামালপুরের ডিসি প্রত্যাহার হচ্ছেন, নতুন ডিসি আজই

আপডেট টাইম ০২:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯