ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাদ পড়ায় হতাশ জামায়াত, আপিলে ভরসা ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান

‘“বাংলা”র অবিশ্বাস্য জয় বলেছেন অমিতাভ বচ্চন

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের ভালোবাসা নতুন কিছু নয়। পৃথিবীর যে প্রান্তেই তাঁর দেশ খেলুক না কেন, শত ব্যস্ততার মধ্যেও সেই খেলা উপভোগের চেষ্টা করেন ‘বিগ বি’। তাঁর ক্রিকেটপ্রেম ফুটে ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। তিনি খেলা নিয়ে মন্তব্য করেন। ভালো খেলাকে অভিনন্দিত করেন আন্তরিকতার সঙ্গেই।

গতকাল নিদাহাস ট্রফিতে ভারতের খেলা ছিল না। তারা আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হতে প্রেমাদাসায় লড়ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের অঘোষিত ‘সেমিফাইনাল’ হয়ে ওঠা এই ম্যাচে কত নাটকীয় ঘটনাই না ঘটল। খেলোয়াড়েরা মাথা গরম করলেন, একে অন্যের সঙ্গে লিপ্ত হলেন বচসায়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ বয়কটের ডাকও দিলেন। শেষতক ম্যাচ বয়কটের মতো বাজে ঘটনা না ঘটলেও এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর এই লড়াই বাংলাদেশ জিতে নিল মাহমুদউল্লাহর অসাধারণ এক ছক্কায়। অমিতাভ বচ্চন খেলাটি উপভোগ করেছেন প্রাণভরেই।ম্যাচ শেষ টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ম্যাচটির যে তিনি দারুণ উপভোগ করেছেন, সেটি ফুটে উঠেছে তাঁর টুইটেই, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি কী দুর্দান্তই না হলো!’
বাংলাদেশের এই জয়কে তিনি বলেছেন ‘অবিশ্বাস্য’ই। বাংলাদেশকে অবশ্য তিনি টুইটের এই জায়গায় ‘বাংলা’ বলছেন, ‘“বাংলা”র অবিশ্বাস্য জয়।’
ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের আবেগ, দুই দলের খেলোয়াড়দের মাথা গরমের প্রবণতা—সবকিছুর উল্লেখ করেই বাংলাদেশ দলকে শ্রদ্ধা তাঁর, ‘ম্যাচের শেষ কটি বলে খেলোয়াড়দের আবেগী আচরণ, মাথা গরম ও তর্ক-বিতর্কের পরেও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা খেলেই জিতেছে। ওদের শ্রদ্ধা!’

ক্রিকেট নিয়ে অমিতাভ বরাবরই বেশ আবেগপ্রবণ। এর আগে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ের পর দেশের ধারাভাষ্যকারদের সমালোচনা করে বলিউড কিংবদন্তি টুইট করেছিলেন, ‘বিনয়ের সঙ্গে বলছি, ভারতীয় ধারাভাষ্যকেরা অন্যদের নিয়ে সারাক্ষণ কথা না বলে আমাদের খেলোয়াড়দের নিয়ে বেশি বললে ভালো হয়।’ অমিতাভের সেই টুইটে পরোক্ষ সমর্থন জানিয়ে তখনকার ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রি–টুইট করেছিলেন, ‘কিছুই বলার নেই।’

অমিতাভ নির্দিষ্ট কোনো ধারাভাষ্যকারের নাম না বললেও চাপটা টের পেয়েছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্শা ভোগলে। ভারতের সংবাদমাধ্যমের মতে, পরে ধারাভাষ্যকার হিসেবে হর্শার আইপিএল চুক্তি বাতিল হওয়ার পেছেন ভূমিকা রেখেছিল অমিতাভের সেই টুইট।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল

‘“বাংলা”র অবিশ্বাস্য জয় বলেছেন অমিতাভ বচ্চন

আপডেট টাইম ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮