সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

গণতন্ত্র রক্ষায় নির্বাচনই একমাত্র পথ-ঠাকুরগায়ে জিয়া স্মৃতি টুর্নামেন্ট উদ্বেধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় আশু নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা নির্দিষ্ট গন্তবে পৌঁছাতে পারি।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ)এ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র-জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তা সকলকে গ্রহণ করতে হবে, লালন করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থান সংঘটিত করে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সে সুযোগ আমাদের শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতির ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিল। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণেরা-ছাত্ররা যে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি।
এ সময় ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

গণতন্ত্র রক্ষায় নির্বাচনই একমাত্র পথ-ঠাকুরগায়ে জিয়া স্মৃতি টুর্নামেন্ট উদ্বেধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল

আপডেট টাইম ০৫:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫